দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা, পারমাণবিক শক্তির তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে আজ যুক্ত হচ্ছে নতুন অধ্যায়

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে আজ যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ শুরু হচ্ছে প্রথম পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম।এই কার্যক্রম সফল হলে বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হবে।প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের চুল্লিতে ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল ব্যবহার করা হবে। দুই বছর আগে সংগ্রহ করা মোট ১৬৮টি বান্ডেলের মধ্যে ৫টি সংরক্ষণে রাখা হয়েছে।সব বান্ডেল স্থাপনে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন। এরপর নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়ে পানি বাষ্পে রূপান্তরিত হবে, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

আরো পড়ুন , এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত

একবার জ্বালানি লোড করলে তা দিয়ে কেন্দ্রটি দেড় বছর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলতে পারবে। ফলে প্রচলিত তেল, গ্যাস বা কয়লার মতো নিয়মিত জ্বালানি সরবরাহের প্রয়োজন হবে না।জ্বালানি লোডিং শেষ হলেও আরও কয়েক দফা নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করা হবে। সব ধাপ সফলভাবে শেষ হলে কয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : বিদ্যুৎ নতুন অধ্যায় উৎপাদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা, পারমাণবিক শক্তির তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে আজ যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ শুরু হচ্ছে প্রথম পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম।এই কার্যক্রম সফল হলে বাংলাদেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হবে।প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের চুল্লিতে ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল ব্যবহার করা হবে। দুই বছর আগে সংগ্রহ করা মোট ১৬৮টি বান্ডেলের মধ্যে ৫টি সংরক্ষণে রাখা হয়েছে।সব বান্ডেল স্থাপনে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন। এরপর নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়ে পানি বাষ্পে রূপান্তরিত হবে, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

আরো পড়ুন , এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত

একবার জ্বালানি লোড করলে তা দিয়ে কেন্দ্রটি দেড় বছর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলতে পারবে। ফলে প্রচলিত তেল, গ্যাস বা কয়লার মতো নিয়মিত জ্বালানি সরবরাহের প্রয়োজন হবে না।জ্বালানি লোডিং শেষ হলেও আরও কয়েক দফা নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করা হবে। সব ধাপ সফলভাবে শেষ হলে কয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত