দৈনিক সংবাদ দিগন্ত

ভারী বৃষ্টিতে উত্তর-পূর্বে বন্যা আশঙ্কা , দ্রুত বাড়ছে নদীর পানি

ভারী বৃষ্টিতে উত্তর-পূর্বে বন্যা আশঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা তৈরি হয়েছে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ-নদীগুলোতে পানির স্তর দ্রুত বাড়ছে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি ইতোমধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকলেও মঙ্গলবার সকাল থেকে পানির প্রবাহের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আরো পড়ুন , রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন আজ

এছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীতেও পানি বাড়ছে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৯৬ ঘণ্টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।কর্তৃপক্ষ বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি দ্রুত বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।এ কারণে নদী ও নিম্নাঞ্চল এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : আশঙ্কা বন্যা ভারী বৃষ্টি আশঙ্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

ভারী বৃষ্টিতে উত্তর-পূর্বে বন্যা আশঙ্কা , দ্রুত বাড়ছে নদীর পানি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা তৈরি হয়েছে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ-নদীগুলোতে পানির স্তর দ্রুত বাড়ছে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি ইতোমধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকলেও মঙ্গলবার সকাল থেকে পানির প্রবাহের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আরো পড়ুন , রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন আজ

এছাড়া নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীতেও পানি বাড়ছে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৯৬ ঘণ্টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।কর্তৃপক্ষ বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি দ্রুত বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।এ কারণে নদী ও নিম্নাঞ্চল এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত