দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের দাপুটে জয়

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটে টপকে যায় টাইগাররা।টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে। ওপেনারদের ঝোড়ো শুরুতে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে বাংলাদেশের বোলাররা চাপ তৈরি করে রান আটকে রাখে।বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান একটি করে উইকেট শিকার করেন।

আরো পড়ুন , আইপিএলে ইতিহাসে লজ্জার দিন দিল্লির, মাত্র ৭৫ রানে অলআউট

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে টাইগাররা। যদিও দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে দল।তবে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিউই বোলারদের চাপে রাখেন তারা। ইমন ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন।এরপর হৃদয় ও শামীম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ একতরফা হয়ে যায়। হৃদয় তুলে নেন ফিফটি এবং ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।শেষ পর্যন্ত দুই ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন ইতিহাস গড়ল টাইগাররা, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

বিষয় : টি-টোয়েন্টি রেকর্ড উইকেটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের দাপুটে জয়

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটে টপকে যায় টাইগাররা।টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে। ওপেনারদের ঝোড়ো শুরুতে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে বাংলাদেশের বোলাররা চাপ তৈরি করে রান আটকে রাখে।বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান একটি করে উইকেট শিকার করেন।

আরো পড়ুন , আইপিএলে ইতিহাসে লজ্জার দিন দিল্লির, মাত্র ৭৫ রানে অলআউট

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে টাইগাররা। যদিও দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে দল।তবে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিউই বোলারদের চাপে রাখেন তারা। ইমন ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন।এরপর হৃদয় ও শামীম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ একতরফা হয়ে যায়। হৃদয় তুলে নেন ফিফটি এবং ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।শেষ পর্যন্ত দুই ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন ইতিহাস গড়ল টাইগাররা, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত