দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশের রেকর্ড জয়, ১৮৩ তাড়া করে কিউইদের হারাল টাইগাররা

সাইফ হাসান

চট্টগ্রামে ইতিহাস গড়ল বাংলাদেশ। ১৮৩ রানের বড় লক্ষ্য—যা টি-টোয়েন্টিতে সহজ নয়—সেটিই দারুণ স্বাচ্ছন্দ্যে তাড়া করে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।সোমবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। শুরুটা ছিল দারুণ, পাওয়ার প্লেতেই ৬১ রান তুলে নেয় কিউইরা। ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার তুলে নেন অর্ধশতক।বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট, আর শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও 

আরো পড়ুন , লিডসকে হারিয়ে এফএ কাপ ফাইনালে চেলসি, টানা ব্যর্থতা কাটিয়ে স্বস্তির জয়

মাহেদি হাসান নেন একটি করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। সাইফ হাসান দ্রুত বিদায় নিলেও তানজিদ হাসান ও লিটন দাস দলকে এগিয়ে নেন।লিটন আউট হওয়ার পর চাপ সামলান তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। তাদের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। ইমন দ্রুত ২৮ রান করে বিদায় নিলেও এরপর শামীম হোসেনকে নিয়ে ঝড় তোলেন হৃদয়।হৃদয়ের দুর্দান্ত অর্ধশতকে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। শেষ পর্যন্ত দুই ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।

বিষয় : চট্টগ্রামে ইতিহাস গড়ল বাংলাদেশ ১৮৩ রানের বড় লক্ষ্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাংলাদেশের রেকর্ড জয়, ১৮৩ তাড়া করে কিউইদের হারাল টাইগাররা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামে ইতিহাস গড়ল বাংলাদেশ। ১৮৩ রানের বড় লক্ষ্য—যা টি-টোয়েন্টিতে সহজ নয়—সেটিই দারুণ স্বাচ্ছন্দ্যে তাড়া করে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।সোমবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। শুরুটা ছিল দারুণ, পাওয়ার প্লেতেই ৬১ রান তুলে নেয় কিউইরা। ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার তুলে নেন অর্ধশতক।বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট, আর শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও 

আরো পড়ুন , লিডসকে হারিয়ে এফএ কাপ ফাইনালে চেলসি, টানা ব্যর্থতা কাটিয়ে স্বস্তির জয়

মাহেদি হাসান নেন একটি করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। সাইফ হাসান দ্রুত বিদায় নিলেও তানজিদ হাসান ও লিটন দাস দলকে এগিয়ে নেন।লিটন আউট হওয়ার পর চাপ সামলান তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। তাদের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। ইমন দ্রুত ২৮ রান করে বিদায় নিলেও এরপর শামীম হোসেনকে নিয়ে ঝড় তোলেন হৃদয়।হৃদয়ের দুর্দান্ত অর্ধশতকে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। শেষ পর্যন্ত দুই ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত