দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনা যেভাবে ঘটে

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে পরিকল্পিতভাবে হত্যা

চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।র‌্যাবের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী চক্রের পরিকল্পিত অপরাধ। চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সোমবার কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

আরো পড়ুন , টঙ্গীর জোড়া খুন : বাবা-ছেলে হত্যায় মামলা দায়ের

গ্রেপ্তার পাঁচজন হলেন মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন। তারা সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।র‌্যাব জানায়, ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন বুলেট বৈরাগী। বাস থেকে নেমে জাগুরতলী এলাকায় পৌঁছানোর পরই তাকে টার্গেট করে চক্রটি।পরে তাকে সিএনজিতে তুলে মারধর ও ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।পরদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।এ ঘটনায় নিহতের মা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

বিষয় : হত্যা কাস্টমস পরিকল্পিতভাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনা যেভাবে ঘটে

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।র‌্যাবের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী চক্রের পরিকল্পিত অপরাধ। চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সোমবার কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

আরো পড়ুন , টঙ্গীর জোড়া খুন : বাবা-ছেলে হত্যায় মামলা দায়ের

গ্রেপ্তার পাঁচজন হলেন মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন। তারা সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।র‌্যাব জানায়, ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন বুলেট বৈরাগী। বাস থেকে নেমে জাগুরতলী এলাকায় পৌঁছানোর পরই তাকে টার্গেট করে চক্রটি।পরে তাকে সিএনজিতে তুলে মারধর ও ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।পরদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।এ ঘটনায় নিহতের মা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত