দৈনিক সংবাদ দিগন্ত

নোরার অপূর্ণ স্বপ্ন

নোরার অপূর্ণ স্বপ্ন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি পর্দায়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি পর্দায় যেমন গ্ল্যামারাস, তেমনি তার জীবনে লুকিয়ে আছে এক ভিন্ন গল্প।অভিনয় ও নাচের জগতে আসার আগে তিনি স্বপ্ন দেখতেন একজন ফুটবলার হওয়ার।ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার গভীর ভালোবাসা এবং নিয়মিত অনুশীলন করতেন তিনি।তবে মাত্র ১১ বছর বয়সে গুরুতর চোট পাওয়ার পর থেমে যায় তার সেই স্বপ্নের পথচলা।সম্প্রতি সামাজিক মাধ্যমে পুরনো স্মৃতি শেয়ার করে নোরা জানান, সেই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।তিনি আরও জানান, তার কোচের অনুপ্রেরণাতেই আবার নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান।

আরো পড়ুন , নজর কাড়লেন মেহজাবীন

ফুটবল থেকে দূরে সরে গেলেও খেলাটির প্রতি তার ভালোবাসা এখনো অটুট।সুযোগ পেলেই এখনো মাঠে নামেন এবং ফুটবল খেলেন বলেও জানান তিনি।একসময় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার মাইকেল ওয়েনের সঙ্গেও খেলেছিলেন।বর্তমানে মরক্কান তারকা আশরাফ হাকিমিকে নিজের প্রিয় ফুটবলার হিসেবে উল্লেখ করেন নোরা।ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান এই তারকা।ফুটবলার হতে না পারার আক্ষেপ থাকলেও বলিউডে এখন তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

বিষয় : জনপ্রিয়তা অভিনয় নৃত্যশিল্পী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

নোরার অপূর্ণ স্বপ্ন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি পর্দায় যেমন গ্ল্যামারাস, তেমনি তার জীবনে লুকিয়ে আছে এক ভিন্ন গল্প।অভিনয় ও নাচের জগতে আসার আগে তিনি স্বপ্ন দেখতেন একজন ফুটবলার হওয়ার।ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার গভীর ভালোবাসা এবং নিয়মিত অনুশীলন করতেন তিনি।তবে মাত্র ১১ বছর বয়সে গুরুতর চোট পাওয়ার পর থেমে যায় তার সেই স্বপ্নের পথচলা।সম্প্রতি সামাজিক মাধ্যমে পুরনো স্মৃতি শেয়ার করে নোরা জানান, সেই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়।তিনি আরও জানান, তার কোচের অনুপ্রেরণাতেই আবার নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান।

আরো পড়ুন , নজর কাড়লেন মেহজাবীন

ফুটবল থেকে দূরে সরে গেলেও খেলাটির প্রতি তার ভালোবাসা এখনো অটুট।সুযোগ পেলেই এখনো মাঠে নামেন এবং ফুটবল খেলেন বলেও জানান তিনি।একসময় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার মাইকেল ওয়েনের সঙ্গেও খেলেছিলেন।বর্তমানে মরক্কান তারকা আশরাফ হাকিমিকে নিজের প্রিয় ফুটবলার হিসেবে উল্লেখ করেন নোরা।ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান এই তারকা।ফুটবলার হতে না পারার আক্ষেপ থাকলেও বলিউডে এখন তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত