নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে।এর মধ্যেই সর্বশেষ আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দেখা গেছে উল্লেখযোগ্য উন্নতি।দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তার এই পারফরম্যান্সের ফলে তিনি ১৪ ধাপ এগিয়ে এখন ব্যাটিং র্যাংকিংয়ে ৪০তম স্থানে রয়েছেন।
আরো পড়ুন , লেভারকুসেনকে ২–০ গোলে হারিয়ে জার্মান কাপ ফাইনালে বায়ার্ন মিউনিখ
অপরদিকে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলা তাওহীদ হৃদয় পাঁচ ধাপ উন্নতি করে এখন যৌথভাবে ২৬তম স্থানে উঠে এসেছেন।বোলিং র্যাংকিংয়েও বড় অগ্রগতি এসেছে। দ্বিতীয় ম্যাচে উইকেট শিকার করা রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে পৌঁছেছেন।পাঁচ উইকেট নিয়ে আলোচনায় আসা নাহিদ রানা এক লাফে ৩২ ধাপ এগিয়ে এখন ৬৪তম স্থানে।অন্যদিকে শরিফুল ইসলাম ধারাবাহিক পারফরম্যান্সে উঠে এসেছেন ৩৯তম স্থানে। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে গেছেন, আর ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান নেমে গেছেন ৫৫তম স্থানে।
বিষয় : সিরিজ টাইগার নির্ধারণী ম্যাচ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন