দেশজুড়ে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।দেশের ৩০ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সর্বাধিক ৬ লাখ ২৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৯ হাজার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছে।মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখের বেশি শিক্ষার্থী এবং কারিগরি বোর্ডে রয়েছে প্রায় ১ লাখ ৩৪ হাজার পরীক্ষার্থী।
আরো পড়ুন , ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ রাজধানীসহ বিভিন্ন স্থানে অনুভূত কম্পন
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজারের বেশি।নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে শিক্ষা প্রশাসন। সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।এছাড়া পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন