দেশের অন্তত ৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, আগামী কয়েক দিনে এই তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুন , মাদক ও সাইবার অপরাধে ‘জিরো টলারেন্স’ কঠোর বার্তা আইজিপির
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, ফলে ভ্যাপসা গরম আরও বাড়তে পারে।তবে এরই মধ্যে দেশের কিছু অঞ্চলে রয়েছে ভিন্ন চিত্র। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে এসব ঝড়ো হাওয়া।এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন