মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।সোমবার ঢাকায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।আইজিপি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
আরো পড়ুন , নতুন সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের পোশাকে গাঢ় নীল ও জলপাই রঙের প্রত্যাবর্তন
একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ বাহিনী নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসাও পেয়েছে।তিনি আরও বলেন, দেশের অপরাধ তদন্ত ব্যবস্থায় সিআইডি একটি শীর্ষ সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রতিটি পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ববোধের সর্বোচ্চ পরিচয় দিতে হবে।তদন্ত কার্যক্রমের গতি ও মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, সময়মতো মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে হবে এবং প্রতিটি তদন্তে পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
বিষয় : মাদক জিরো টলারেন্স কঠোর বার্তা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন