ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এর দুই নেত্রী মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকা ঘোষণা করেন সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আরও পড়ুন, সাবেক আ.লীগ নেত্রীর বিএনপি মনোনয়ন নিয়ে বিতর্ক
মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু বর্তমানে এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই জোটভুক্ত নির্বাচনী প্রক্রিয়ায় এনসিপি থেকে দুইজনসহ মোট ১১টি দলের প্রতিনিধিরা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন মনোনয়ন পেয়েছেন বলে জানানো হয়। তালিকায় রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজসহ আরও কয়েকজন।
আরও পড়ুন, সংরক্ষিত আসনে বিএনপির চমক, তালিকায় নতুন মুখ মানসুরা আক্তার
এছাড়া শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকেও মনোনয়ন দেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে এই জোটভিত্তিক মনোনয়ন তালিকা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিষয় : মনোনয়ন এনসিপি নারী আসন দুই নেত্রী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন