দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাজধানীতে শব্দ সন্ত্রাস : বেপরোয়া বাইক-কারে অতিষ্ঠ নগরবাসী

বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল ও প্রাইভেট কারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী

রাজধানী ঢাকায় দিন-রাত বেড়েই চলেছে শব্দদূষণ। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল ও প্রাইভেট কারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী।বিশেষ করে তরুণ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের মধ্যে মডিফায়েড সাইলেন্সার ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সড়কে এসব যানবাহনের দাপট চলে।ঢাকা মহানগর পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে হাইড্রোলিক হর্ন ও বিকট শব্দে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ১৬ হাজার ৮৫৫টি মামলা করা হয়েছে। গড়ে প্রতি মাসে মামলা হয়েছে ৫ হাজার ৬১৮টি। এ সময়ে জরিমানা আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

আরো পড়ুন , রাজধানীতে ব্যাংক ঘিরে দুই পক্ষের কর্মসূচি

সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিল, মগবাজার, বনানী, ধানমণ্ডি, কাকরাইল, মিরপুর, গুলশান, উত্তরা, চানখাঁরপুল ও কুড়িল ৩০০ ফিট সড়কে এই প্রবণতা বেশি। চালকরা দ্রুতগতিতে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছেন। অনেক ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করার অভিযোগও রয়েছে।নগরবাসীর অভিযোগ, এসব বিকট শব্দে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ মারাত্মকভাবে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে হাসপাতাল ও আবাসিক এলাকায় পরিস্থিতি হয়ে উঠছে অসহনীয়।গুলশান থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন, রাতে প্রাইভেট কার থেকে উচ্চ শব্দের ঘটনা বেশি ঘটে এবং এ ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি ও স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এমনকি হঠাৎ তীব্র শব্দে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

বিষয় : শব্দদূষণ নগরবাসী বিকট শব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীতে শব্দ সন্ত্রাস : বেপরোয়া বাইক-কারে অতিষ্ঠ নগরবাসী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় দিন-রাত বেড়েই চলেছে শব্দদূষণ। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল ও প্রাইভেট কারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী।বিশেষ করে তরুণ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের মধ্যে মডিফায়েড সাইলেন্সার ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সড়কে এসব যানবাহনের দাপট চলে।ঢাকা মহানগর পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে হাইড্রোলিক হর্ন ও বিকট শব্দে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ১৬ হাজার ৮৫৫টি মামলা করা হয়েছে। গড়ে প্রতি মাসে মামলা হয়েছে ৫ হাজার ৬১৮টি। এ সময়ে জরিমানা আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

আরো পড়ুন , রাজধানীতে ব্যাংক ঘিরে দুই পক্ষের কর্মসূচি

সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিল, মগবাজার, বনানী, ধানমণ্ডি, কাকরাইল, মিরপুর, গুলশান, উত্তরা, চানখাঁরপুল ও কুড়িল ৩০০ ফিট সড়কে এই প্রবণতা বেশি। চালকরা দ্রুতগতিতে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছেন। অনেক ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করার অভিযোগও রয়েছে।নগরবাসীর অভিযোগ, এসব বিকট শব্দে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ মারাত্মকভাবে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে হাসপাতাল ও আবাসিক এলাকায় পরিস্থিতি হয়ে উঠছে অসহনীয়।গুলশান থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন, রাতে প্রাইভেট কার থেকে উচ্চ শব্দের ঘটনা বেশি ঘটে এবং এ ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি ও স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এমনকি হঠাৎ তীব্র শব্দে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত