দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

দুই দফা বাড়ল এলপিজি দাম, ভোক্তাদের চাপ আরও বাড়ল

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।নতুন এই দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।এর আগে সর্বশেষ গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরো পড়ুন , প্রশাসনে রদবদল : মহিলা অধিদপ্তরে নতুন ডিজি শায়লা শার্মিন

অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও এলপিজির দাম বাড়ানো হলো।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার প্রভাব এবং ডলারের দামের চাপেই এই সমন্বয় করা হয়েছে।তবে ভোক্তাদের মধ্যে এই মূল্যবৃদ্ধি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রান্নার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলো ইতোমধ্যে ব্যয় সংকটে রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির অংশ হিসেবেই এই সমন্বয় করা হয়েছে।

বিষয় : গ্যাস এলপিজি নতুন সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দুই দফা বাড়ল এলপিজি দাম, ভোক্তাদের চাপ আরও বাড়ল

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।নতুন এই দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।এর আগে সর্বশেষ গত ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরো পড়ুন , প্রশাসনে রদবদল : মহিলা অধিদপ্তরে নতুন ডিজি শায়লা শার্মিন

অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও এলপিজির দাম বাড়ানো হলো।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার প্রভাব এবং ডলারের দামের চাপেই এই সমন্বয় করা হয়েছে।তবে ভোক্তাদের মধ্যে এই মূল্যবৃদ্ধি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ রান্নার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলো ইতোমধ্যে ব্যয় সংকটে রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির অংশ হিসেবেই এই সমন্বয় করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত