দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

প্রশাসনে রদবদল : মহিলা অধিদপ্তরে নতুন ডিজি শায়লা শার্মিন

অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শায়লা শার্মিন জামান

প্রশাসনে নতুন রদবদলে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শায়লা শার্মিন জামান।তিনি এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।অন্যদিকে, বর্তমান মহাপরিচালক জিনাত আরাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন , সিরাজগঞ্জে ইউক্যালিপটাস গাছে যুবকের ঝুলন্ত মরদেহ, বিয়ের আগে রহস্যজনক মৃত্যু

একই দিনে প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।সরকারের এ রদবদলকে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : প্রশাসন অধিদপ্তর নতুন ডিজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রশাসনে রদবদল : মহিলা অধিদপ্তরে নতুন ডিজি শায়লা শার্মিন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রশাসনে নতুন রদবদলে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শায়লা শার্মিন জামান।তিনি এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।অন্যদিকে, বর্তমান মহাপরিচালক জিনাত আরাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন , সিরাজগঞ্জে ইউক্যালিপটাস গাছে যুবকের ঝুলন্ত মরদেহ, বিয়ের আগে রহস্যজনক মৃত্যু

একই দিনে প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।সরকারের এ রদবদলকে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত