উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়েছেন তারেক রহমান।শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এ সম্মেলনে অংশ নেন তিনি।এটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।
আরো পড়ুন , হামে আবারও প্রাণহানি : একদিনেই ৫ শিশু মৃত্যু
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরও সহজলভ্য করতে এবং কার্যক্রম যুগোপযোগী করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।সম্মেলনে স্বাস্থ্য খাতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের একপর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
বিষয় : সম্মেলন স্বাস্থ্যসেবা কার্যকর কার্যকর

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়েছেন তারেক রহমান।শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এ সম্মেলনে অংশ নেন তিনি।এটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।
আরো পড়ুন , হামে আবারও প্রাণহানি : একদিনেই ৫ শিশু মৃত্যু
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরও সহজলভ্য করতে এবং কার্যক্রম যুগোপযোগী করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।সম্মেলনে স্বাস্থ্য খাতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের একপর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন