দেশজুড়ে হাম পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৭ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন শিশু।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। পাশাপাশি সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
আরো পড়ুন , প্রথম বিদেশ সফরে সেনেগাল গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
এই সময়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জনে, আর সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজারের বেশি।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৭৮ জনে পৌঁছেছে।বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর মৃত্যুর ঘটনা বেশি দেখা গেছে বরিশাল বিভাগে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
বিষয় : দেশজুড়ে শিশু মৃত্যু হাম

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন