প্রতিবছর ৬ জুলাইকে পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
আরও পড়ুন, ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। এর আগে সন্ধ্যায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যান্য মন্ত্রীরা।
আরও পড়ুন, প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই
মন্ত্রিপরিষদসচিব জানান, বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ নিয়েও আলোচনা হয়। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এ জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত পরিস্থিতিতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন