দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরব সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এর একদিন আগে, ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের পর প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দা-র কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৪টি সাউদিয়া এবং ৪টি ফ্লাইনাস

আরও পড়ুন, ডিএমপি পুনর্গঠনে হাইকোর্টে রিট

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব-এ পবিত্র হজ পালনে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেবেন। বাংলাদেশ–সৌদি আরব হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী।

আরও পড়ুন, সংসদের সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগ

আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। এই সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে—এর মধ্যে ১০২টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৭৫টি সাউদিয়া এবং ৩০টি ফ্লাইনাস পরিচালনা করবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

বিষয় : উদ্বোধন ফ্লাইট প্রধানমন্ত্রী হজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সৌদি আরব সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এর একদিন আগে, ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের পর প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দা-র কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৪টি সাউদিয়া এবং ৪টি ফ্লাইনাস

আরও পড়ুন, ডিএমপি পুনর্গঠনে হাইকোর্টে রিট

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব-এ পবিত্র হজ পালনে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেবেন। বাংলাদেশ–সৌদি আরব হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী।

আরও পড়ুন, সংসদের সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগ

আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। এই সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে—এর মধ্যে ১০২টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৭৫টি সাউদিয়া এবং ৩০টি ফ্লাইনাস পরিচালনা করবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত