বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। নতুন তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।এর আগে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম। নতুন র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।এই তালিকায় রয়েছে বার্বাডোজ, ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জ্যামাইকা, ফিজি, হাইতি, সেশেলসসহ বিভিন্ন দেশ।এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও কিছু ক্ষেত্রে ভ্রমণের আগে ই-ভিসা নিতে হয়।
আরো পড়ুন , জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করল সরকার
তালিকা অনুযায়ী, এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।তৃতীয় স্থানে আছে সুইডেন, আর চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের একাধিক দেশ—যেমন জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও নেদারল্যান্ডসসহ আরও কয়েকটি দেশ।বিশ্লেষকদের মতে, পাসপোর্ট সূচকে অবস্থান একটি দেশের বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক ও ভ্রমণ সুবিধার প্রতিফলন।
বিষয় : বাংলাদেশ পাসপোর্ট নতুন র্যাঙ্কিং

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন