দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করল সরকার

জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকার নিয়েছে নতুন কড়াকড়ি সিদ্ধান্ত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের অভ্যন্তরেও পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকার নিয়েছে নতুন কড়াকড়ি সিদ্ধান্ত।এর অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে এখন থেকে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহার করতে বলা হয়েছে, যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায়।

আরো পড়ুন , বৈশাখের শুরুতে গরমের দাপট হাঁসফাঁস জনজীবন

মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সরকারি কার্যক্রম যেন নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ এখন থেকে ভার্চুয়ালি নিশ্চিত করতে হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বিষয় : নির্দেশনা জ্বালানি সাশ্রয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করল সরকার

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের অভ্যন্তরেও পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকার নিয়েছে নতুন কড়াকড়ি সিদ্ধান্ত।এর অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে এখন থেকে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।একই সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহার করতে বলা হয়েছে, যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায়।

আরো পড়ুন , বৈশাখের শুরুতে গরমের দাপট হাঁসফাঁস জনজীবন

মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সরকারি কার্যক্রম যেন নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ এখন থেকে ভার্চুয়ালি নিশ্চিত করতে হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত