রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষে দিয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার ভোরে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এই ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন মৌসুমী আক্তার, মুয়াজ ও জয়া। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।জানা গেছে, আবু মুসা নামে এক ঠিকাদার পাওনা টাকা চাইতে নবীউল্লাহর বাসায় গেলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।
আরো পড়ুন , পান্তা-ইলিশ, গান-কবিতায় উৎসবমুখর উত্তরা ৭ নম্বর সেক্টর পার্ক
প্রথমে নবীউল্লাহ আবু মুসাকে কুপিয়ে আহত করেন। পরে আবু মুসা পাল্টা হামলা চালিয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে গুরুতর জখম করেন, এতে তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।এ সময় দিয়া আক্তারসহ পরিবারের অন্য সদস্যদের ওপরও এলোপাথাড়ি হামলা চালানো হয়।গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আবু মুসাও আহত হয়েছেন এবং বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।এই নির্মম ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয় : শিক্ষার্থী নিহত সংঘর্ষ কলেজছাত্রী

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন