তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গতকাল রাত ১১টায় ঢাকায় পৌঁছায় কিউই দল। এরপর কড়া নিরাপত্তায় টিম হোটেলে ওঠেন ক্রিকেটাররা।জানা গেছে, গতকাল আরও তিনজন খেলোয়াড় দলে যুক্ত হন, যারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন। রাতের ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টসহ আরও ২২ জন ঢাকায় আসেন।
আরো পড়ুন , জাহরা ঘানবারির সম্পদ ফেরত দিচ্ছে ইরান, নিষেধাজ্ঞা প্রত্যাহার
সিরিজ সূচি অনুযায়ী, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল একই ভেন্যুতে।এরপর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিষয় : ক্রিকেট টি-টোয়েন্টি ম্যাচ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন