জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দেশের সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।সোমবার সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধীদল আছে। আমরা সবাই জুলাই প্রোডাক্ট। জুলাই না থাকলে আমাদের অস্তিত্ব থাকত না।”তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না।
আরো পড়ুন , গণভোটের রায় বাস্তবায়ন না হলে সাংবিধানিক সংকট : শিশির মনির
তিনি আরও জানান, গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজনে আবারও আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে তাদের দল।সাম্প্রতিক সময়ে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামীর আন্দোলনে আরও সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।তিনি যোগ করেন, “যতদিন জাতির অধিকারের পক্ষে লড়াই প্রয়োজন, ততদিন আমরা সংসদে থাকব।”জামায়াত আমির জোর দিয়ে বলেন, এই আন্দোলন ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়, বরং জনগণের রায় ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে।দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
বিষয় : জামায়াত আন্দোলন জুলাই প্রোডাক্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন