সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন, হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার দুপুরে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ব্যারিস্টার শফিক আহমেদকে সোমবার সুপ্রিম কোর্টেসহ দুইদফা জানাজা শেষে দাফন করা হবে।
আরও পড়ুন, বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে বৈঠক, ফ্লাইট বাড়ানোর আলোচনা
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন