দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ঢাকায় ফুয়েল পাস সুবিধা চালু, যেভাবে করবেন আবেদন

ঢাকায় ফুয়েল পাস সুবিধা চালু

জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর অংশ হিসেবে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে।সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে তৈরি এই অ্যাপটি প্রথম ধাপে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।প্রাথমিক পর্যায়ে এটি মোটরসাইকেলচালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেট এলাকার সোনার বাংলা ফুয়েল স্টেশনে পাইলটিং কার্যক্রম চলছে।

আরো্ পড়ুন , যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ জন

জ্বালানি বিভাগ জানায়, ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে দীর্ঘ যানজট, লাইনে ভিড় এবং একাধিকবার তেল নেওয়ার প্রবণতা তৈরি হয়, যা কৃত্রিম সংকটের সৃষ্টি করে।এই সমস্যা সমাধানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ব্যবহারকারীর জন্য একটি ইউনিক কিউআর কোড তৈরি করা হয়েছে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় কোড স্ক্যান করলেই নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করা হবে।পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

বিষয় : উদ্যোগ জ্বালানি ফুয়েল পাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ঢাকায় ফুয়েল পাস সুবিধা চালু, যেভাবে করবেন আবেদন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এর অংশ হিসেবে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে।সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে তৈরি এই অ্যাপটি প্রথম ধাপে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।প্রাথমিক পর্যায়ে এটি মোটরসাইকেলচালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেট এলাকার সোনার বাংলা ফুয়েল স্টেশনে পাইলটিং কার্যক্রম চলছে।

আরো্ পড়ুন , যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ জন

জ্বালানি বিভাগ জানায়, ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে দীর্ঘ যানজট, লাইনে ভিড় এবং একাধিকবার তেল নেওয়ার প্রবণতা তৈরি হয়, যা কৃত্রিম সংকটের সৃষ্টি করে।এই সমস্যা সমাধানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ব্যবহারকারীর জন্য একটি ইউনিক কিউআর কোড তৈরি করা হয়েছে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় কোড স্ক্যান করলেই নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করা হবে।পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত