দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ভারত মহাসাগর সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসের রাজধানী পোর্ট লুইসে পৌঁছেছেন। সেখানে তিনি নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এই সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন।

আরও পড়ুন, ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস

ভারত মহাসাগর সম্মেলনটি ২০১৬ সালে শুরু হয়েছিল। বর্তমানে এটি প্রায় ৩০টি দেশের সমন্বয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে মরিশাসে যান। ভারতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

আরও পড়ুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ওয়াকআউট বিরোধী দলের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও সম্মেলনে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখার কথা রয়েছে। জয়শঙ্করের আমন্ত্রণে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল-ও এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এই সম্মেলনের আয়োজন করছে ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয় : সম্মেলন বৈঠক ড. খলিলুর রহমান মরিশাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভারত মহাসাগর সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসের রাজধানী পোর্ট লুইসে পৌঁছেছেন। সেখানে তিনি নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এই সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন।

আরও পড়ুন, ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস

ভারত মহাসাগর সম্মেলনটি ২০১৬ সালে শুরু হয়েছিল। বর্তমানে এটি প্রায় ৩০টি দেশের সমন্বয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে মরিশাসে যান। ভারতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

আরও পড়ুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ওয়াকআউট বিরোধী দলের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও সম্মেলনে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখার কথা রয়েছে। জয়শঙ্করের আমন্ত্রণে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল-ও এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এই সম্মেলনের আয়োজন করছে ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত