জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ পুনর্ব্যক্ত করেন।তিন দিনের সফরে তিনি বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে।
আরো পড়ুন , জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তারা বাংলাদেশের অনুরোধ পেয়েছেন এবং বিষয়টি পর্যালোচনা করছেন।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ও কামাল ভারতে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ‘নির্দেশ ও ইন্ধনদাতা’ হিসেবে অভিযোগ রয়েছে।এদিকে, এ ইস্যুতে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন