জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই রায় ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ মামলার রায় দেবেন।এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ সংশ্লিষ্ট আরও ব্যক্তিরা।
আরো পড়ুন , পাঁচ বিভাগে কালবৈশাখীর হুঁশিয়ারি নদীবন্দরে সংকেত জারি
প্রসিকিউশন বলছে, আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম প্রথম শহীদ, যিনি নির্মমভাবে হত্যার শিকার হন। এ হত্যাকাণ্ড শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, জাতিসংঘের প্রতিবেদনসহ বিভিন্ন তদন্তে এ হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ পাওয়া গেছে।তিনি আশা প্রকাশ করেন, মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।এদিকে রায়কে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই রায় দেশের বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।
বিষয় : মামলা গণঅভ্যুত্থান সাঈদ হত্যা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন