দৈনিক সংবাদ দিগন্ত

আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য যাচাই করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।আরও  পড়ুন , রাজনীতির নামে অরাজকতা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : প্রধানমন্ত্রীএছাড়া জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নাম রয়েছে বলেও জানা গেছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নাম রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আরও  পড়ুন , জিলহজের চাঁদ দেখতে সোমবার বসছে জাতীয় কমিটি

আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার