সুনামগঞ্জের দিরাইয়ে দুই গ্রামে পৃথক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ছাদিরপুর ও রফিনগর গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খোলাকে কেন্দ্র করে হামিদ মিয়ার গ্রুপ ও হুসেন মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হুসেন মিয়ার পক্ষের আহাদ নুর নিহত হন।
আরো পড়ুন , শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটগ্রহণ আজ সকাল ৭টায় শুরু
অন্যদিকে রফিনগর গ্রামে হাস খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন, বয়স ৫৫, প্রাণ হারান।সংঘর্ষে আহতদের দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন