দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে উল্লেখ

বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতির উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে—এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, 

আরো পড়ুন , ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় হামের বিশেষ টিকা অভিযান শুরু লক্ষ্যমাত্রার ১৯% শিশু টিকা পেয়েছে

মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চলতি অর্থবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। পাশাপাশি সকল উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১,৫০০ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদান করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিষয় : উন্নয়ন অধিবেশন শিক্ষাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে উল্লেখ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

জাতির উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে—এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, 

আরো পড়ুন , ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় হামের বিশেষ টিকা অভিযান শুরু লক্ষ্যমাত্রার ১৯% শিশু টিকা পেয়েছে

মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চলতি অর্থবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। পাশাপাশি সকল উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১,৫০০ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদান করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত