চলতি এপ্রিলের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৬৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি জানান, এ সময় প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ডলার করে রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আরো পড়ুন , ইসলামী ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের সুরক্ষার আশ্বাস
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি।এর আগে, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয় বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে।
বিষয় : রেমিট্যান্স ডলার স্বস্তির বার্তা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
চলতি এপ্রিলের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৬৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি জানান, এ সময় প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ডলার করে রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আরো পড়ুন , ইসলামী ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের সুরক্ষার আশ্বাস
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি।এর আগে, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয় বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে।

আপনার মতামত লিখুন