দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়ে যান তারা দিল্লির উদ্দেশ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা দিল্লিতে পৌঁছে গেছেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার  নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এই সফর ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন, ৯ এপ্রিল নয়, ওসমানী মিলনায়তনে ১৬ এপ্রিল স্বাধীনতা পুরস্কার প্রদান

সফরসূচি অনুযায়ী, ৮ এপ্রিল ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তিনি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ করবেন।বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকছে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও সীমান্ত হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশি নাগরিকের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু করা, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে পলাতক ও মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব পাবে। ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সরকার তার এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে আখ্যায়িত করেছে। দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল দিল্লি থেকে মরিশাসগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে একই সঙ্গে যাত্রা করবেন।

বিষয় : দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়ে যান তারা দিল্লির উদ্দেশ্যে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তারা দিল্লিতে পৌঁছে গেছেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার  নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এই সফর ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন, ৯ এপ্রিল নয়, ওসমানী মিলনায়তনে ১৬ এপ্রিল স্বাধীনতা পুরস্কার প্রদান

সফরসূচি অনুযায়ী, ৮ এপ্রিল ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তিনি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ করবেন।বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকছে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও সীমান্ত হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশি নাগরিকের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু করা, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে পলাতক ও মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব পাবে। ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সরকার তার এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে আখ্যায়িত করেছে। দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল দিল্লি থেকে মরিশাসগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে একই সঙ্গে যাত্রা করবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত