দৈনিক সংবাদ দিগন্ত

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান, আজ দায়িত্ব গ্রহণ

জাতিসংঘের বহুপক্ষীয় কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ সাধারণ পরিষদ। সেই সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নেতৃত্বে এবার বাংলাদেশ।নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।৮১তম অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। আগামী এক বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সভাপতি।দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং জাতিসংঘের নতুন অধিবেশন ঘিরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে তাকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এর আগে গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে মোট ১৯০ ভোটের মধ্যে ।আরও  পড়ুন, ৩ থেকে ৬ বছরের শিশুরাই বেশি ঝুঁকিতে, বাড়ছে যৌন নির্যাতনের ঘটনাতিনি পান ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থার পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। এবারের অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় এই অঞ্চল থেকেই নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান।তার এই নির্বাচিত হওয়াকে বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন সংকট, শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাতিক নানা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে।একই সঙ্গে বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের সক্রিয়তা আরও দৃশ্যমান করার সুযোগও তৈরি হবে।এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী।প্রায় চার দশক পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবার একই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন ড. খলিলুর রহমান। ফলে তার দায়িত্ব গ্রহণকে শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনেরও বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান, আজ দায়িত্ব গ্রহণ