দৈনিক সংবাদ দিগন্ত

৮ সেপ্টেম্বর ইউএনজিএর সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার এক বছরের মেয়াদ।জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর।এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ভোটে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি পান ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। অর্থাৎ আট ভোটের ব্যবধানে জয় পান বাংলাদেশের প্রার্থী।

আরও  পড়ুন, উজানে ভারী বৃষ্টি, আগামী কয়েক দিনে নদ-নদীর পানি বাড়ার আভাস

জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পালাক্রমে সাধারণ পরিষদের সভাপতির পদ বণ্টন হয়। ৮১তম অধিবেশনের জন্য এ দায়িত্ব ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের।প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বহুপাক্ষিক সহযোগিতা, বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক নানা ইস্যু গুরুত্ব পাবে।চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশির প্রত্যাবর্তনকে দেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : খলিলুর রহমান ৮১তম অধিবেশন সভাপতির দায়িত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৮ সেপ্টেম্বর ইউএনজিএর সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার এক বছরের মেয়াদ।জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর।এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ভোটে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি পান ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। অর্থাৎ আট ভোটের ব্যবধানে জয় পান বাংলাদেশের প্রার্থী।

আরও  পড়ুন, উজানে ভারী বৃষ্টি, আগামী কয়েক দিনে নদ-নদীর পানি বাড়ার আভাস

জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পালাক্রমে সাধারণ পরিষদের সভাপতির পদ বণ্টন হয়। ৮১তম অধিবেশনের জন্য এ দায়িত্ব ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের।প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বহুপাক্ষিক সহযোগিতা, বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক নানা ইস্যু গুরুত্ব পাবে।চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে একজন বাংলাদেশির প্রত্যাবর্তনকে দেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত