দৈনিক সংবাদ দিগন্ত

হজরত ইয়াকুব (আ.) ও হজরত ইউসুফ (আ.)-এর ভালোবাসা

হজরত ইউসুফ (আ.) হলেন হজরত ইয়াকুব (আ.)-এর ১২ জন সন্তানের একজন। হজরত ইউসুফ (আ.)-এর ১২ জন ভাইয়ের মধ্যে ১০ জন ছিলেন অন্য মায়ের সন্তান, এবং তিনি ও তার ভাই বিন ইয়ামিন ছিলেন একই মায়ের সন্তান। শৈশবেই মা হারানোর কারণে হজরত ইউসুফ (আ.)-কে কিছুটা বেশি স্নেহ করতেন হজরত ইয়াকুব (আ.)।

এটি স্বাভাবিকভাবে নিতে পারেননি ইউসুফ (আ.)-এর অন্য ভাইয়েরা। তারা ক্রমেই ইউসুফ (আ.)-এর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে উঠেন। তারা ক্রমেই ইউসুফ (আ.)-এর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন। ভাইয়েরা পরামর্শ করে ইয়াকুব (আ.)-এর কাছে খেলার কথা বলে ইউসুফ (আ.)-কে দূরে নিয়ে গেল এবং তাকে কূপে ফেলে দিল।

আরও পড়ুন, কোন্দলের আগুনে পুড়ছে রাজনীতি

ছেলে ইউসুফ (আ.)-কে হারিয়ে একেবারেই হতোদ্যম হয়ে পড়েন ইয়াকুব (আ.)। দীর্ঘ সময় তিনি ছেলের জন্য শোক প্রকাশ করেন। ফলে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। হজরত ইয়াকুব (আ.) নবী ছিলেন, নবীদের জন্য সন্তান ও ঘর সংসারের প্রতি ভালোবাসা প্রকাশ করা শোভনীয় নয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সন্তান-সন্তুতিকে ’ফিতনা’ আখ্যা দিয়ে বলেছেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি ফিতনা ও পরীক্ষা। কিন্তু এরপরও নবী ইয়াকুব (আ.) তার সন্তান ইউসুফ (আ.)-কে ভালোবাসতেন কীভাবে?

আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দল দেশে বিক্ষোভ-সমাবেশ ডাক

কাযী সানাউল্লাহ পানিপথী (রহ.) তাফসীরে মাযহারীতে এ প্রশ্ন উল্লেখ করে হজরত মুজাদ্দিদে আলফেসানীর এক বিশেষ বক্তব্য উদ্ধৃত করেছেন। 

এর সারমর্ম হলো—

অবশ্যই সংসার ও সংসারের উপকরণাদির প্রতি ভালোবাসা নিন্দনীয়। কোরআন ও হাদীসের অসংখ্য বর্ণনা এর পক্ষে সাক্ষ্য দেয়। কিন্তু সংসারের যেসব বস্তু আখিরাতের সাথে সম্পর্কযুক্ত, সেগুলোর প্রতি ভালোবাসা ও মহব্বত প্রকৃতপক্ষে আখিরাতেরই মহব্বত। ইউসুফ (আ.)-এর গুণ-গরিমা শুধু দৈহিক রূপ-সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পয়গম্বরসুলভ পবিত্রতা ও চারিত্রিক সৌন্দর্যও এর অন্তর্ভুক্ত ছিল। এ সমষ্টির কারণে তার প্রতি নবী ইয়াকুব (আ.)-এর ভালোবাসা ও মহব্বত সংসারের মহব্বত ছিল না, বরং প্রকৃতপক্ষে আখিরাতের প্রতিই ছিল এই মহব্বত।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত

বিষয় : ইউসুফ (আ.) হজরত ইয়াকুব (আ.) মহব্বত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হজরত ইয়াকুব (আ.) ও হজরত ইউসুফ (আ.)-এর ভালোবাসা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

হজরত ইউসুফ (আ.) হলেন হজরত ইয়াকুব (আ.)-এর ১২ জন সন্তানের একজন। হজরত ইউসুফ (আ.)-এর ১২ জন ভাইয়ের মধ্যে ১০ জন ছিলেন অন্য মায়ের সন্তান, এবং তিনি ও তার ভাই বিন ইয়ামিন ছিলেন একই মায়ের সন্তান। শৈশবেই মা হারানোর কারণে হজরত ইউসুফ (আ.)-কে কিছুটা বেশি স্নেহ করতেন হজরত ইয়াকুব (আ.)।

এটি স্বাভাবিকভাবে নিতে পারেননি ইউসুফ (আ.)-এর অন্য ভাইয়েরা। তারা ক্রমেই ইউসুফ (আ.)-এর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে উঠেন। তারা ক্রমেই ইউসুফ (আ.)-এর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন। ভাইয়েরা পরামর্শ করে ইয়াকুব (আ.)-এর কাছে খেলার কথা বলে ইউসুফ (আ.)-কে দূরে নিয়ে গেল এবং তাকে কূপে ফেলে দিল।

আরও পড়ুন, কোন্দলের আগুনে পুড়ছে রাজনীতি

ছেলে ইউসুফ (আ.)-কে হারিয়ে একেবারেই হতোদ্যম হয়ে পড়েন ইয়াকুব (আ.)। দীর্ঘ সময় তিনি ছেলের জন্য শোক প্রকাশ করেন। ফলে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। হজরত ইয়াকুব (আ.) নবী ছিলেন, নবীদের জন্য সন্তান ও ঘর সংসারের প্রতি ভালোবাসা প্রকাশ করা শোভনীয় নয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সন্তান-সন্তুতিকে ’ফিতনা’ আখ্যা দিয়ে বলেছেন, তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি ফিতনা ও পরীক্ষা। কিন্তু এরপরও নবী ইয়াকুব (আ.) তার সন্তান ইউসুফ (আ.)-কে ভালোবাসতেন কীভাবে?

আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দল দেশে বিক্ষোভ-সমাবেশ ডাক

কাযী সানাউল্লাহ পানিপথী (রহ.) তাফসীরে মাযহারীতে এ প্রশ্ন উল্লেখ করে হজরত মুজাদ্দিদে আলফেসানীর এক বিশেষ বক্তব্য উদ্ধৃত করেছেন। 

এর সারমর্ম হলো—

অবশ্যই সংসার ও সংসারের উপকরণাদির প্রতি ভালোবাসা নিন্দনীয়। কোরআন ও হাদীসের অসংখ্য বর্ণনা এর পক্ষে সাক্ষ্য দেয়। কিন্তু সংসারের যেসব বস্তু আখিরাতের সাথে সম্পর্কযুক্ত, সেগুলোর প্রতি ভালোবাসা ও মহব্বত প্রকৃতপক্ষে আখিরাতেরই মহব্বত। ইউসুফ (আ.)-এর গুণ-গরিমা শুধু দৈহিক রূপ-সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং পয়গম্বরসুলভ পবিত্রতা ও চারিত্রিক সৌন্দর্যও এর অন্তর্ভুক্ত ছিল। এ সমষ্টির কারণে তার প্রতি নবী ইয়াকুব (আ.)-এর ভালোবাসা ও মহব্বত সংসারের মহব্বত ছিল না, বরং প্রকৃতপক্ষে আখিরাতের প্রতিই ছিল এই মহব্বত।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত