দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। তিনি বর্তমানে দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে কাজ করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন, সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার : স্পিকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। কামাল উদ্দিন সবুজ আগে বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনে হাইকোর্টের নির্দেশ

তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হয়েছেন। আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের ভিত্তিতে বাতিল করা হয়েছে।

বিষয় : নিয়োগ প্রধান সম্পাদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। তিনি বর্তমানে দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে কাজ করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন, সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার : স্পিকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। কামাল উদ্দিন সবুজ আগে বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনে হাইকোর্টের নির্দেশ

তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হয়েছেন। আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের ভিত্তিতে বাতিল করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত