জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত উদার এবং সচেষ্ট। তিনি বর্তমান সংসদে বিরোধী দলের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, সংসদের কার্যপ্রণালী বিধি এবং নতুন সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন দ্বি-পক্ষীয় বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন, একদিনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল পাস, ট্রাইব্যুনাল সংশোধনীসহ সংসদে দ্রুত আইন প্রণয়ন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি এবং জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুনির্দিষ্ট করতে হবে। বিশেষ করে নতুন সংসদ সদস্যদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ইউএনডিপি ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করতে পারে। এছাড়াও নারী সংসদ সদস্যদের জন্য দ্বি-পাক্ষিক সফর বিনিময়ের সুযোগ তৈরি করা যেতে পারে। সংসদকে আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, সংসদে একটি ডিজিটালাইজড লাইব্রেরি ব্যবস্থা প্রবর্তন, স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা এখন সময়ের দাবি।
আরও পড়ুন, একাডেমিক সহযোগিতা বাড়াতে ঢাবিতে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে 'অত্যন্ত প্রাণবন্ত' উল্লেখ করে বলেন, ইউএনডিপি বাংলাদেশ এবং জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার। এই সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আলোচনায় চলমান বৈশ্বিক জ্বালানি সংকট এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও মতবিনিময় হয়। এ সময় বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোর নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়। সাক্ষাৎকালে ইউএনডিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন