সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও, ঢাবি ও ভারতের বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা-বিষয়ক সহযোগিতা ও অ্যাকাডেমিক বিনিময়কে সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন, সন্ধ্যা ৭টায় দোকান বন্ধে ব্যবসায় ধাক্কা, সময় বাড়িয়ে রাত ৯টা করার দাবি
পাশাপাশি হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ এবং নৃত্যকলা বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কিছু পরিবেশনাও প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন, একদিনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল পাস, ট্রাইব্যুনাল সংশোধনীসহ সংসদে দ্রুত আইন প্রণয়ন
হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটও পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষার পাঠ্যক্রমের উন্নয়নে সহায়তার লক্ষ্যে আইএমএলের হিন্দি বিভাগকে ১৫০০টিরও বেশি বই উপহার দেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন