সরকার পদ্মা নদীতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়ন করব, সংসদ মানুক বা না মানুক: ডা. শফিকুর রহমান
মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে। এছাড়া সমীক্ষা অনুযায়ী আরও ৫টি জেলা প্রকল্পের সুবিধা উপভোগ করবে। প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে এবং প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪,৪৯৭ দশমিক ২৫ কোটি টাকা।
আরও পড়ুন, দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্পটি পদ্মা নদীর পানি এবং কৃষি, মৎস্য, পরিবেশ ও মানুষের জীবনযাত্রা রক্ষায় গুরুত্বপূর্ণ। বাস্তবায়িত হলে ২৮.৮০ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। এছাড়া ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এবং প্রায় ৯ লাখ ২৭ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজকে দেশের জন্য একটি মাস্টারমাইন্ড প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
বিষয় : প্রস্তাব ব্যারেজ নির্মাণ পদ্মা নদী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন