দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে। সোমবার (৬ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি বলেন, শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ হবেন নারী। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ—এই প্রতিপাদ্য সামনে রেখে ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা বাস্তবায়নের জন্য চিকিৎসা, কৃষি, প্রাণি ও পরিবেশবিজ্ঞানের সমন্বয় জরুরি।

আরও পড়ুন, খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন: জয়শঙ্কর, অজিত দোভাল ও হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসার মান উন্নয়ন করা যাবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিরোধই উত্তম, তাই নির্বাচিত সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়ন করব, সংসদ মানুক বা না মানুক: ডা. শফিকুর রহমান

তারেক রহমান আরও বলেন, ই-হেলথ কার্ড, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, স্বাস্থ্যবীমা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে সুস্থ ও সবল জাতি গঠনে কাজ করা হবে। তিনি সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

বিষয় : প্রধানমন্ত্রী স্বাস্থ্যকর্মী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে। সোমবার (৬ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি বলেন, শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ হবেন নারী। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ—এই প্রতিপাদ্য সামনে রেখে ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা বাস্তবায়নের জন্য চিকিৎসা, কৃষি, প্রাণি ও পরিবেশবিজ্ঞানের সমন্বয় জরুরি।

আরও পড়ুন, খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন: জয়শঙ্কর, অজিত দোভাল ও হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহারের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসার মান উন্নয়ন করা যাবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিরোধই উত্তম, তাই নির্বাচিত সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়ন করব, সংসদ মানুক বা না মানুক: ডা. শফিকুর রহমান

তারেক রহমান আরও বলেন, ই-হেলথ কার্ড, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, স্বাস্থ্যবীমা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে সুস্থ ও সবল জাতি গঠনে কাজ করা হবে। তিনি সবাইকে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত