দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস

জাতীয় সংসদে সোমবার ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি গৃহীত হয়। সংসদীয় কার্যক্রম শুরুতেই স্পিকার বিলটির ওপর সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন। কোনো সংশোধনী না থাকায় ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনা কণ্ঠভোটে গৃহীত হয়।

আরও পড়ুন, দেশে জ্বালানি সংকট এড়াতে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের জন্য এই সংশোধনী আনা হয়েছে।’ মন্ত্রী আরও বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করতে বাধ্য ছিল। বিলটি আইনে রূপান্তরিত হলে সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন আরও সহজ হবে।

আরও পড়ুন, খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন: জয়শঙ্কর, অজিত দোভাল ও হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক

ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ ভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস করেন। এর আগে ২০২৫ সালে ‘ভোটার তালিকা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল, যা এখন পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো। এই আইন প্রয়োগে আগামী নির্বাচনে নতুন বয়সের ভোটাররাও ভোটাধিকার ব্যবহার করতে পারবেন।

বিষয় : সংসদ পাস সংসদ সংশোধন)

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদে সোমবার ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি গৃহীত হয়। সংসদীয় কার্যক্রম শুরুতেই স্পিকার বিলটির ওপর সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন। কোনো সংশোধনী না থাকায় ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনা কণ্ঠভোটে গৃহীত হয়।

আরও পড়ুন, দেশে জ্বালানি সংকট এড়াতে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের জন্য এই সংশোধনী আনা হয়েছে।’ মন্ত্রী আরও বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করতে বাধ্য ছিল। বিলটি আইনে রূপান্তরিত হলে সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন আরও সহজ হবে।

আরও পড়ুন, খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন: জয়শঙ্কর, অজিত দোভাল ও হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক

ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ ভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস করেন। এর আগে ২০২৫ সালে ‘ভোটার তালিকা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল, যা এখন পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো। এই আইন প্রয়োগে আগামী নির্বাচনে নতুন বয়সের ভোটাররাও ভোটাধিকার ব্যবহার করতে পারবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত