দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

২০ জেলায় জাটকা সংরক্ষণ অভিযান নজরদারি জোরদার

দেশে ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার

দেশে ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীমোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে এবং তা সাধারণ মানুষের নাগালে চলে আসবে।সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি।

আরো পড়ুন , ঢাকায় বাতাসে ৮–১২ কিমি/ঘণ্টা গতি শিলাবৃষ্টি হতে পারে

 দেশের ২০টি জেলায় একযোগে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।মন্ত্রী বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে সবাইকে বিরত থাকতে হবে। এই সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।তিনি আরও জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যে ইলিশ পাঠানো হয়, তা কেবল সৌজন্যমূলক। এবারের পহেলা বৈশাখে ইলিশ পাঠানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

বিষয় : ইলিশ প্রাণিসম্পদ জাটকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০ জেলায় জাটকা সংরক্ষণ অভিযান নজরদারি জোরদার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দেশে ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীমোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে এবং তা সাধারণ মানুষের নাগালে চলে আসবে।সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি।

আরো পড়ুন , ঢাকায় বাতাসে ৮–১২ কিমি/ঘণ্টা গতি শিলাবৃষ্টি হতে পারে

 দেশের ২০টি জেলায় একযোগে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।মন্ত্রী বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে সবাইকে বিরত থাকতে হবে। এই সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।তিনি আরও জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যে ইলিশ পাঠানো হয়, তা কেবল সৌজন্যমূলক। এবারের পহেলা বৈশাখে ইলিশ পাঠানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত