দৈনিক সংবাদ দিগন্ত

চাঁদপুরে জাটকা নিষেধাজ্ঞা শেষ, রাত থেকেই নদীতে নামছেন অর্ধলক্ষ জেলেরা

চাঁদপুরে জাটকা সংরক্ষণের দুই মাসের নিষেধাজ্ঞা আজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকেই পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নামবেন জেলার অর্ধলক্ষাধিক জেলে।নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে ইতোমধ্যেই জেলেপাড়াগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জাল মেরামত, নৌকা সংস্কার ও নদীতে নামার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।সরকারের নির্দেশনায় মার্চ ও এপ্রিল মাসজুড়ে অভয়াশ্রম এলাকায় মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এই সময়ে জাটকা সংরক্ষণ কার্যক্রম চালানো হয়।জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা মানলেও সংসার চালাতে তাদের কঠিন সময় পার করতে হয়েছে। আরো পড়ুন , নদীর বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে গেল বোরো ধান হবিগঞ্জে কৃষকের আহাজারিএখন নদীতে নামার পর ভালো ইলিশ পাওয়ার আশায় নতুন করে স্বপ্ন দেখছেন তারা।এক জেলে জানান, নৌকা ও জাল মেরামতে ঋণ নিতে হয়েছে, এখন ইলিশ ধরা পড়লে সেই ঋণ শোধ করা সম্ভব হবে।মৎস্য বিভাগ বলছে, দুই মাসের এ সংরক্ষণ কর্মসূচির ফলে জাটকা রক্ষা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চাঁদপুরের ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।এদিকে সরকারিভাবে জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হলেও অনেকেই বলছেন, তা দিয়ে পুরো সংসার চালানো সম্ভব হয়নি।তবে নিষেধাজ্ঞা শেষে জেলেদের প্রত্যাশা একটাই—নদীতে ভালো ইলিশ ধরা পড়বে এবং ঘুরে দাঁড়াবে তাদের জীবিকা।

চাঁদপুরে জাটকা নিষেধাজ্ঞা শেষ, রাত থেকেই নদীতে নামছেন অর্ধলক্ষ জেলেরা