বাংলাদেশে মার্চ মাসে সামগ্রিক মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফেব্রুয়ারি মাসে ৯ দশমিক ১৩ শতাংশ ছিল, যা মার্চে নেমে এসেছে ৮ দশমিক ৭১ শতাংশে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, প্রধানত খাদ্যপণ্যের দামে পতনের কারণে এই হ্রাস লক্ষ্য করা গেছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।
আরো পড়ুন , উচ্চ মূল্যস্ফীতি রাজস্ব ঘাটতি ও দায়িত্ব চাপের মধ্যে নতুন বাজেট
অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের দাম সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ।গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ, শহরাঞ্চলে কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।ফেব্রুয়ারিতে ৯ দশমিক ১৩ শতাংশের উচ্চতা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এ হ্রাস আশা জাগাচ্ছে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে।
বিষয় : মূল্যস্ফীতি দাম হ্রাস পরিসংখ্যান

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশে মার্চ মাসে সামগ্রিক মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফেব্রুয়ারি মাসে ৯ দশমিক ১৩ শতাংশ ছিল, যা মার্চে নেমে এসেছে ৮ দশমিক ৭১ শতাংশে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, প্রধানত খাদ্যপণ্যের দামে পতনের কারণে এই হ্রাস লক্ষ্য করা গেছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।
আরো পড়ুন , উচ্চ মূল্যস্ফীতি রাজস্ব ঘাটতি ও দায়িত্ব চাপের মধ্যে নতুন বাজেট
অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের দাম সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ।গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ, শহরাঞ্চলে কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।ফেব্রুয়ারিতে ৯ দশমিক ১৩ শতাংশের উচ্চতা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এ হ্রাস আশা জাগাচ্ছে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে।

আপনার মতামত লিখুন