দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুরের আগেই ঝড়ো আবহাওয়া

দেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুরের আগেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরো পড়ুন , রাজনীতি-অর্থনীতিতে পরিবর্তন না এলে ‘জেনজি’ নেতৃত্বে আবার গণঅভ্যুত্থান!

একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।এ পরিস্থিতিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় নদীপথে চলাচলকারী নৌযান ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।বিশেষ করে ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।আবহাওয়ার এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে যেকোনো সময় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : বজ্রপাত দমকা হাওয়া অঞ্চল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুরের আগেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরো পড়ুন , রাজনীতি-অর্থনীতিতে পরিবর্তন না এলে ‘জেনজি’ নেতৃত্বে আবার গণঅভ্যুত্থান!

একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।এ পরিস্থিতিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় নদীপথে চলাচলকারী নৌযান ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।বিশেষ করে ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।আবহাওয়ার এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে যেকোনো সময় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত