মুলতবি শেষে জাতীয় সংসদের অধিবেশন রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।দিনের কার্যসূচির মধ্যে রয়েছে প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা করা হবে। তবে সংসদে মূল উত্তাপ ছড়াতে পারে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ইস্যু।গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ অনুযায়ী এই সনদ নিয়ে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন।
আরো পড়ুন , অপরাধ প্রতিরোধে পেশাদার প্রযুক্তিনির্ভর র্যাব গড়ে তোলার আহ্বান : আইজিপি পলাশ
তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও লড়াইয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল হিসেবে এই সনদ অর্জিত হয়েছে। এটি মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন সংস্কারের প্রস্তাবনা রয়েছে।স্পিকার প্রস্তাবটিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে কার্যপ্রণালি বিধি ৬৫ (২) অনুযায়ী আলোচনার অনুমতি দিয়েছেন এবং সর্বোচ্চ দুই ঘণ্টার সময় নির্ধারণ করেছেন।এর আগে গত ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল একই ইস্যুতে মুলতবি প্রস্তাব এনেছিলেন। এখনো তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন