র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ১২তম মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দেশে র্যাবের মতো একটি সংগঠন থাকা অপরিহার্য, যা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “র্যাব পুলিশের একটি সংগঠন। আলাদাভাবে দেখা প্রয়োজন নেই। এখানে এসে আমি আরও বেশি সুসংগঠিত দেখেছি।”
আরো পড়ুন , যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, সংস্থাটিকে পেশাদার, মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব, যা অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।র্যাবের ওপর আন্তর্জাতিক সমালোচনা ও মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আইজিপি পলাশ বলেন, অতীতে কিছু বিচ্যুতি বা ভুলত্রুটি হয়েছে, তবে এসব কাটিয়ে উঠলে নিষেধাজ্ঞার বিষয়টি থাকবে না। তিনি আরও বলেন, সংস্থার অপকীর্তির ইতিহাস সীমিত এবং সঠিকভাবে পরিচালিত হলে এটি কার্যকরভাবে কাজ করবে।জলদস্যুতা, বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গিবাদ বিষয়ে তিনি জানিয়েছেন, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিষয় : সংগঠন র্যাব প্রযুক্তিনির্ভর

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন