রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।সাক্ষাতের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে। যদিও গোপনীয়তার কারণে বিস্তারিত এখন প্রকাশ করা সম্ভব নয়।
আরো পড়ুন , ২৫ লাখ টাকার চাঁদা মামলায় শরীয়তপুরের সাবেক এমপি বিএম মোজাম্মেল হক খালাস
তবে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, এই নিশ্চয়তা দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট করেছেন, রাশিয়ান তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ার প্রচারণা সম্পূর্ণ মিথ্যা। সব ধরনের সোর্স থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানি করার চেষ্টা চলছে—ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবকথাই খোলা।সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।
বিষয় : নিরাপত্তা প্রধানমন্ত্রী জ্বালানি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন