রাজধানীর কেরাণীগঞ্জ কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে পৌঁছেছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পাঁচজনের লাশ ও একজন আহত অবস্থায় উদ্ধার হওয়ার খবর জানিয়েছিলেন মিডিয়া সেলের অন্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
আরো পড়ুন , রাজধানীতে পথচারীর অধিকার ফিরছে - মিরপুরে অবৈধ দখল উচ্ছেদে জোরালো পদক্ষেপ
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে দ্রুত গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপন কার্যক্রম শুরু করা হয়।প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বিবেচনায় একে একে সাতটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।
বিষয় : অগ্নিকাণ্ড কদমতলী গ্যাস লাইট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন